Posts

উইক আপ অ্যাট ৪ এএম (Wake Up at 4 AM) Priyanka Chopra

  উইক আপ অ্যাট ৪ এএম (Wake Up at 4 AM) শীর্ষক ভিডিওটি মূলত ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস কীভাবে জীবনকে আমূল বদলে দিতে পারে, তা নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার একটি মোটিভেশনাল স্পিচ। ভিডিওর মূল সারসংক্ষেপ নিচে দেওয়া হলো: ভোরে ঘুম থেকে ওঠার ৫টি প্রধান সুফল ১. বিক্ষোভমুক্ত সময় (Distraction-Free Zone): ভোর ৪টার সময় পৃথিবী শান্ত থাকে। কোনো ইমেইল, ফোন কল বা সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন আপনার মনোযোগ নষ্ট করে না। এই নিস্তব্ধতা গভীর একাগ্রতা বা 'Deep Focus'-এর জন্য উপযুক্ত সময় [ 01:26 ]। ২. ব্যক্তিগত লক্ষ্যের জন্য বাড়তি সময়: অধিকাংশ মানুষ সারা দিন অন্যের দাবি মেটাতে ব্যস্ত থাকে। কিন্তু ভোর ৪টা থেকে শুরু করলে আপনি নিজের ব্যক্তিগত লক্ষ্য, স্বাস্থ্য এবং মানসিক বিকাশের জন্য কয়েক ঘণ্টা বাড়তি সময় পান [ 03:00 ]। ৩. শৃঙ্খলা বা ডিসিপ্লিন তৈরি: যখন আপনি আরামদায়ক বিছানা ছেড়ে ভোরে ওঠার সিদ্ধান্ত নেন, তখন আপনার ইচ্ছাশক্তি (Willpower) এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়। এই শৃঙ্খলা জীবনের অন্যান্য ক্ষেত্র যেমন—খাবার অভ্যাস বা কাজের ক্ষেত্রেও প্রভাব ফেলে [ 05:06 ]। ৪. উৎপাদনশীলতার সুবিধা (Productivity Advantage): ভোরের স...

সকাল সম্পর্কে কথামালা

Image
 

রাসুল স. ফজরের পর যা চাইতেন

 https://youtube.com/shorts/3pmzrz-S6-U?si=33UvE9TKrfL5d5Mc

"দ্য মিরাকল মর্নিং" ও ফার্স্ট ইন দ্য মর্নিং বইয়ের ভূমিকার লেখা:

  "দ্য মিরাকল মর্নিং" বইয়ের ভূমিকার লেখা: জীবন বদলে দেওয়া এক অমূল্য বই হ্যাল এলরডের দ্য মিরাকল মর্নিং। প্রকৃতপক্ষে এটা শুধু একটি বই নয়; এটা জীবনযাপনের এক নতুন পদ্ধতি- একটি অভ্যাস গঠন প্রক্রিয়া যা জীবনকে গড়ে দেয় নতুন আঙ্গিকে। বইটি যেন একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন। জীবনে এই বইটির সংস্পর্শে আসা মানে যে-কোনাে মাত্রায় জীবনকে বদলে ফেলা, জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে পারা। প্রতিটি ভোর একটি নতুন অভিজ্ঞতা, একটা দিনের শুরু, অভাবনীয় সম্ভাবনাময়। এরকম একটা দিন শুরু করুন নতুন চিন্তায়, উজ্জীবনে, আধ্যাত্যিকতায়, মঙ্গলময়তায়। ওশো-র 'ফার্স্ট ইন দ্য মর্নিং'-এর পাতায় প্রতিটি নতুন দিনের অনুপ্রেরণা খুঁজে নিন। আমরা এখন এমন এক বিশ্বে বাস করছি যেখানে আমাদের দিনগুলো শুরু হয় ইমেইলে, কাজের ফিরিস্তিতে, সংবাদের বিভ্রান্তিতে। ওশো আপনার দিনটিকে আরও ধ্যানপূর্ণ ও নির্মল উপায়ে শুরু করার জন্য বিকল্প পন্থা সরবরাহ করেছেন। ফার্স্ট ইন দ্য মর্নিং এই অসাধারণ বইটি ছোট পাঠ্যাংশে ভরা, প্রতিদিনের ধ্যান ও জ্ঞানে আপনার দিনটি শুরু করার জন্য প্রয়োজনীয় কিছু পাবেন এতে। প্রতিদিন সকালে, এসবের মধ্যে পাওয়া প্রজ্ঞা ও অন্ত...

বরকতময় ভোর ও নামাজে ফজর" বই সম্পর্কে কিছু কথা

হযরত ইবনে কাসির রহ. লেখেন, ভোরের সময়টি একটি গনিমত এবং আল্লাহর নেয়ামত বণ্টনের উপযুক্ত সময়। সময়টি অত্যন্ত বরকতপূর্ণ। এ সময়ে ঘুমিয়ে থাকা অসংখ্য কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণ। যে ব্যক্তি চায় যে, সে এ সময়টির যাবতীয় নেয়ামত, গনিমত, রোজি-রোজগারে কল্যাণ ও বরকতসমূহ অর্জন করবে, সে যেন এত মূল্যবান সময়টিতে অযথা ঘুমিয়ে থেকে অফুরন্ত বরকত ও খাইরাত অর্জন করা থেকে বঞ্চিত না থাকে। হযরত ডাক্তার আবদুল হাই আরেফি রহ. বলেন, আল্লাহ তাআলা সকালের সময়গুলোকে এমন বানিয়েছেন যে, এ সময়ে ধরণির প্রতিটির বস্তুর মাঝে নতুনত্ব আসে। ঘুমন্ত লোকেরা জেগে ওঠে। পুষ্পকলিগুলো পাপড়ি মেলে। ফুল ফোটে। পাখিরা জেগে ওঠে আল্লাহর জিকির করে। এ সময়টি নতুন জীবন দানের সময়। এ সময়ে তুমি যদি আল্লাহর জিকির করতে থাকো, তাহলে তোমার অন্তরে আল্লাহর দিকে রুজু হওয়ার নুর পয়দা হবে... সুতরাং যদি পাথেয় হিসেবে ‘বরকতময় ভোর ও নামাজে ফজর’ বইটিকে অধ্যয়নে রাখা হয়, তাহলে আশা করি পাঠকদের মাঝে ফজর নামাজ জামাতে পড়ার আগ্রহ জন্মাবে। প্রাতঃকালীন অলসতা হতে মুক্ত হয়ে সকালের সকল রহমত, বরকত, হেদায়েতসহ ইহকালীন ও পরকালীন যাবতীয় উপকারসমূহ দ্বারা উপকৃত হতে পারবে। "বরক...

"ফজর আর করব না কাযা" বইয়ের সংক্ষিপ্ত কথা:

  " ফজর আর করব না কাযা " বইয়ের সংক্ষিপ্ত কথা: সুন্দর পৃথিবীর জন্য প্রয়োজন পরিবর্তনের। পরিবর্তন কর্ম ও বিশ্বাসের, চিন্তা ও চিন্তাধারার। ইসলামী সমাজ ও মুসলিম উম্মাহর জীবন ও জীবনধারার। প্রত্যাশিত পরিবর্তনে প্রয়োজন একটি ‘ফজর-প্রজন্ম’ ও ‘প্রভাতী কাফেলা’র! কারণ ফজর স্রষ্টা-নির্ধারিত পরিবর্তন-ক্ষণ। যুগে যুগে ফজরকালেই ঘটেছে আসমানী পরিবর্তন। প্রভাতী কাফেলাই রচনা করেছে প্রতিটি বদলে দেওয়ার দাস্তান। প্রভাত ও ফজর-প্রজন্মতেই জড়িয়ে আছে আগামী-পৃথিবীর চূড়ান্ত আয়োজন! যে পরিবর্তনের প্রতীক্ষায় প্রতিটি মুসলমান, দাজ্জাল ও দাজ্জালী শক্তির পতনে ঈসা মাসীহের আগমন, গৌরবের আলকুদস হতে সূচিত বিজয়ের কাক্সিক্ষত সেই মাহেন্দ্রক্ষণ, তাও তো ফজর-প্রজন্মের মাধ্যমেই! প্রভাত ও ফজর-কালেই তার বাস্তবায়ন! _________ ফজর নামায মুমিনের এক ঈমানী পরীক্ষা। বিজয়-প্রজন্মের জন্য রাব্বে কারীমের অমূল্য তোহফা। প্রভাতকাল ও ফজর নামাযেই আগামীর বিজয়ের বার্তা লেখা। ফজর নামাযে শিথিলতা করে বিজয়ের স্বপ্ন দেখা এক দিবাস্বপ্ন! ধূসর মরীচিকা! https://rkmri.co/eATeENANIm0e/    লিঙ্ক

নামাজে আপনার মনোযোগ ছুটে যায়? সমাধান রয়েছে এই ভিডিওতে!

  নামাজে আপনার মনোযোগ ছুটে যায়? সমাধান রয়েছে এই ভিডিওতে! https://www.youtube.com/watch?v=MqaqT6Q_Jnw